• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

মালিকরা যা খাবে পড়বে, শ্রমিকদের তাই দিতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১০:৫৫
আপডেট: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫ ১০:৫৫

মালিকরা যা খাবে পড়বে, শ্রমিকদের তাই দিতে হবে: আব্দুল্লাহ আল ফারুক

কক্সবাজার প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চকরিয়া-পেকুয়া আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও কক্সবাজার শহর জামায়াত আমীর আব্দুল্লাহ আল ফারুক বলেন, মালিকরা যা খাবে পড়বে, শ্রমিকদের তাই দিতে হবে। মালিক-শ্রমিকের সমঝোতার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হবে। শ্রমজীবী মানুষের ভাগ্যের পরিবর্তনে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গড়ে তুলতে হবে।

শুক্রবার (২৯ আগষ্ট) সকালে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের জন্য মুক্তিযুদ্ধ হয়েছিল। কিন্তু স্বাধীনতার ৫৪ বছর পরেও শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়নি। আজও শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে জীবন দিতে হচ্ছে। শ্রমিকদের বিদেশে পাঠানোর আগে পর্যাপ্ত প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদে পরিণত করার উপরও তিনি জোর দেন।

তিনি বলেন, ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী কৃষি উপকরণ সহজলভ্য করবে, শ্রমিকদের অধিকার নিশ্চিত করবে এবং চকরিয়া-পেকুয়াকে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত এলাকায় পরিণত করবে।

সমাবেশের প্রধান বক্তা শ্রমিক কল্যাণ ফেডারেশন কক্সবাজার জেলা সভাপতি শামসুল আলম বাহাদুর বলেন, এক শ্রেণীর রাজনীতিবিদ শ্রমিকদের শোষণ করে নিজেদের আয়-রোজগারের হাতিয়ার বানিয়েছে। এ দেশে দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ। আগামী নির্বাচন হবে জুলুম ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা জামায়াতের প্রধান উপদেষ্টা মাওলানা আবুল বশর, সাবেক আমীর মাওলানা ছাবের আহমেদ ফারুকী, সাবেক নায়েবে আমীর মাষ্টার মোহাম্মদ মূছা, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আল মামুর।

এছাড়া আরো উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন চকরিয়া উপজেলা সভাপতি শরিফুল আমিন, হারবাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিন আহমেদ বাবর, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য নুরুল আলম, মাওলানা সিরাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সাধারণ সম্পাদক এইচ. এম. রুহুল কাদের, হারবাং ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেখ আহমেদ, পৌরসভা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাহফুজুল করিম, নায়েবে আমীর জুনায়েদ সিকদার, সেক্রেটারি আনোয়ারুল হক, সাবেক ছাত্রনেতা শাহেদ উদ্দিন রাজু ও শ্রমিক নেতা আনোয়ার আলীসহ অন্যান্য নেতা কর্মীবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com