• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি: টুকু

প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১:৫০
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ১:৫০

96587459

প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি: টুকু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন আগামী নির্বাচনে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে প্রান্তিক কৃষকদের উন্নয়নে কাজ করবে বিএনপি।

শুক্রবার (২৯ আগস্ট) টাঙ্গাইলের বাগবাড়ি চৌবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে কৃষক-শ্রমিক, পেশাজীবী ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ খেলা-ধূলা বিষয়ক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৩১ দফা জাতির সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ( বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্থাপন করেছেন।

এর মধ্যে একটি দফা আছে সেটিতে নারীদের কথা বলা হয়েছে। প্রতিটি ঘরে ঘরে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। সে কার্ড আমার মায়েদের নামে থাকবে। যাতে করে মা বোনেরা সে কার্ডের মাধ্যমে প্রতি মাসে একটি টাকা অথবা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে। সেটির মাধ্যমে মা বোনদের সংসার চালাতে সহজ হবে।

এছাড়াও এই কার্ডের মাধ্যমে মায়েরা সম্মানিত হবে সংসারে। মায়েদের সম্মান বৃদ্ধির জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এটি চিন্তা ভাবনা করেছেন। নারীদের উন্নয়নের সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে স্কুল-কলেজে মেয়েরা বেশি এগিয়ে। এর মূল কারণ হচ্ছে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এছাড়াও টুকু বলেন, এ দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বেকারত্ব । আর সেই বেকারত্ব দূর করার জন্য যুবকদের জন্য আগামী দিনে আল্লাহর রহমতে জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে এক কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে দেশ নায়ক তারেক রহমান ।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার প্রতিটি ভোটের দিন হবে ঈদের দিনের মতো উৎসব। সেই পরিবেশ আপনাদের তৈরি করতে হবে। জনগণের সমস্যার কথা শুনতে হবে, যেটা সম্ভব সমাধান করতে হবে। আর যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়, সে বিষয়ে অঙ্গীকার করতে হবে যে বিএনপি ক্ষমতায় এলে সমাধান করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু , সহ টাঙ্গাইল জেলা বিএনপি, যুবদল সহ অন্যান্য নেতৃবৃন্দ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com