• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ২:৫৩
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ২:৫৩

নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, রোড়ম্যাপ বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে জনআস্থা অর্জন করতে হবে। অবাধ নির্বাচন অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারকে দ্রুত যাবতীয় বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে। ধারাবাহিক মব সন্ত্রাস সরকারের দুর্বলতা ও অকার্যকারিতা তুলে ধরছে। অব্যাহত মব সন্ত্রাস সরকার সম্পর্কে খারাপ বার্তা দিচ্ছে।

শুক্রবার বিকালে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

নির্বাচন কমিশন ঘোষিত নির্বাচনি রোড়ম্যাপকে স্বাগত জানিয়ে সাইফুল হক বলেছেন, রোড়ম্যাপের কার্যকরী বাস্তবায়নের মধ্য দিয়েই নির্বাচন কমিশন ও সরকারকে আগামী ফেব্রুয়ারির অবাধ জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দলসমূহ ও জনগণের আস্থা অর্জন করতে হবে। কেবল কথায় বা ঘোষণায় নয়, বাস্তব কাজের মধ্য দিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে তাদের দৃঢ় সদিচ্ছার প্রমাণ রাখতে হবে। তাহলে নানা মহলের নির্বাচনকেন্দ্রিক কৌশলগত রাজনৈতিক বিরোধিতাও কমে আসবে।

ডিআরইউতে মুক্তিযোদ্ধাদের উপর হামলা, আক্রমণ, তাদেরকে আহত করা, আবার তাদেরকে গ্রেফতার করে মামলা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ধারাবাহিক এসব ঘটনা সরকারের অকার্যকারিতাকে বড় করে তুলছে। এসব ঘটনা সরকারের ব্যাপারে দেশে ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভুল বার্তা যাচ্ছে। এই ধরনের মব সন্ত্রাস চলতে দিলে পতিত ফ্যাসিবাদীদের ফিরে আসার জমিনকেই কেবল উর্বর করবে।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, সিকদার হারুন মাহমুদ, মহানগর কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জোনায়েদ হোসেন, রাশেদুল ইসলাম রাসেল, আয়েশা সিদ্দিকা, মুজিবুল হক চুন্নু সিকদার, কাঞ্চন মিয়া,সাজ্জাদুল করিম আলভী, শিবু মোহান্ত প্রমুখ।

সভায় ঢাকা মহানগরে জনজীবনের জরুরি সংকট সমাধানে ঢাকা মহানগর কমিটির উদ্যোগে মাসব্যাপী সমাবেশ- বিক্ষোভের কর্মসূচি চূড়ান্ত করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com