• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দেন আমাদের আপত্তি থাকবে না: হাসনাত

প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:৪০
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:৪০

9666395 2

নিয়ম পরিবর্তন করে আগামী মাসে নির্বাচন দেন আমাদের আপত্তি থাকবে না: হাসনাত

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যে সংবিধানের দোহাই দিয়ে হাসিনা দিনের ভোট রাতে করেছে, সেই সংবিধান দিয়ে নির্বাচন হতে পারে না। প্রধান উপদেষ্টা আপনি নিয়ম পরিবর্তন করে এটার আইনগত ভিত্তি দিয়ে আগামী মাসে নির্বাচন দেন। ওই নির্বাচন নিয়ে আমাদের কোনো আপত্তি থাকবে না। এইজন্য আমাদের লাগবে একটা নতুন সংবিধান।

শুক্রবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে দেবিদ্বার উপজেলা এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুরে উঠানে রাজনীতি শীর্ষক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, হাসিনার সময় মানুষ ভোট দিতে পারে নাই, যারা ভোট দিতে পেরেছে, তারা পুরো বইই সিল মারতে পেরেছে। আবার অনেক মরা মানুষও কবর থেকে উঠে এসে ভোট দিয়েছে। তাছাড়া ওই নির্বাচনী খেলায় আওয়ামী লীগের পক্ষে রেফারীও গোল দিয়েছে, ওসি ভোট কাটার ব্যবস্থা করেছে আর ইউএনও সেই ভোটের রেজাল্ট ঘোষণা করেছে। এমন নির্বাচন আর আমরা চাই না। এখন নির্বাচন লাগবে, তবে নির্বাচনের নিয়মটা পরিবর্তন করতে হবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, বাড়ি ঘরে চুরি হলে শুধু দারোয়ান পরিবর্তন করে করে লাভ হবে না। বাড়ি ঘরের ভাঙ্গা দরজা জানালাও পরিবর্তন করতে হবে। আমাদের দেশের দরজা জানালা ভাঙ্গা, পাঁচ বছর পর পর দারোয়ান আনছি। কিন্তু ধান্দাবাজি চাঁদাবাজি ঠেকানো যায় নাই। তাই আগে বাড়ির ঘরের দরজা জানালা ঠিক করতে হবে।

জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা শাখার প্রধান আহ্বায়ক জামাল মোহাম্মদ কবিরের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক এমএস সাইফ মোস্তাফিজ, এনসিপির যুগ্ম মুখ্য ডা. মাহমুদা আলম মিতু, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ।

আরও বক্তব্য রাখেন এনসিপির উপজেলা কমিটির সদস্য রায়হান সিদ্দিকী, জাহাঙ্গীর আলম ও আমির হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com