• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে : সেলিমা রহমান

প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:২৪
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৪:২৪

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনী প্রক্রিয়া বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।

শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

সেলিমা রহমান বলেন, আমরা একটি দুঃশাসনকে ক্ষমতা থেকে সরাতে বাধ্য করেছি। কিন্তু এখনো দেশে স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে। বিভিন্ন দাবি-দাওয়া তুলে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। বিএনপি সব সময় জনগণের ভোটাধিকারের পক্ষে কাজ করেছে। গত ১৭ বছর ধরে নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছেন। বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তাকে নিঃশেষ করতে স্বৈরশাসক সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছিল।

বিএনপির এই নেতা বলেন, আজ আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। এই দিনে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নিখোঁজ নেতাকে মনে পড়ে, যাদের খোঁজ আজও মেলেনি। গত দশ বছর একটি রাজনৈতিক দল শুধু নিজেদের অস্তিত্ব রক্ষার চেষ্টা করেছে। অথচ এখন কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করতে চাইছে, যা স্বৈরশাসনের পদধ্বনিরই ইঙ্গিত বহন করছে। তবে দেশের জনগণ তা হতে দেবে না।

ভিপি নুরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ছাত্রনেতা নূরের অবস্থা এখন গুরুতর। দেশে যে অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, তার দায় কার— তা খুঁজে বের করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে গনতন্ত্রের পথ নিশ্চিত করতে হবে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম