• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

এখন সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন : ড. মাহাদী আমিন

প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭:৪৬
আপডেট: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫ ৭:৪৬

এখন সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন : ড. মাহাদী আমিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
‘গণঅভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র ফিরিয়ে দেওয়া। তাই এখন সবচেয়ে বড় সংস্কার হলো নির্বাচন।’

শনিবার (৩০ আগস্ট) কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির আয়োজনে ‘২৪-এর গণঅভ্যুত্থানে গণমাধ্যম ও রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহাদী আমিন।

মাহাদী আমিন বলেন, আমরা জনগণের কাছে ছুটে যাই, জনগণই সেই ক্ষমতা দেয়। তারাই আমাদের পছন্দ করে ঠিক করবে, কাকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করবে।

এ সময় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা।

কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সভাপতি আতিক হাসান শুভর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মো. দেলাওয়ার হোসেন।

এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আবু সালেহ আকন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি ড. আবদুল মান্নান প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com