• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ২:১৮
আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫ ২:১৮

965552896

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা বিএনপির কর্মসূচি

প্রেস বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সিলেট জেলা বিএনপি নিম্নোক্ত কর্মসূচি গ্রহণ করেছে।

সোমবার, ১ সেপ্টেম্বর
প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সিলেট জেলা বিএনপির উদ্যোগে রেজিষ্ট্রি মাঠ থেকে দুপুর ১ ঘটিকায় বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হবে।

বুধবার, ৩ সেপ্টেম্বর
সিলেট জেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা ও পৌরসভায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হবে।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রত্যেকটি ইউনিটে সুবিধাজনক সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান, বৃক্ষরোপণ অভিযান, মৎস্য অবমুক্তকরণ, ক্রীড়ানুষ্ঠান ও ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে।

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের নিজ নিজ ইউনিটের ব্যানারসহ শৃঙ্খলাপূর্ণ মিছিলে যোগদান এবং কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি যথাযথ মর্যাদায় পালন করার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি জননেতা আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com