• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

আইন-আদালত

আ’লীগের মিছিলে স্লোগান দেওয়া সেই বাকপ্রতিবন্ধীর জামিন

প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৭
আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০৭

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলিস্তান এলাকায় গোলাপশাহ মাজারের পাশে আওয়ামী লীগের ঝটিকা মিছিলে স্লোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাকপ্রতিবন্ধী সাইদ শেখের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জাকির হোসাইন এই আদেশ দেন। এ তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন।

এর আগে, গত ২৪ আগস্ট ওই মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর ২৫ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার এসআই মাকসুদুল হাসান সাইদসহ তিনজনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। সেখানে তদন্ত কর্মকর্তা সাইদকে বাকপ্রতিবন্ধী হিসেবে উল্লেখ করেন।

পল্টন থানার ওই মামলায় বলা হয়েছে, দেশের আইনশৃঙ্খলা বিনষ্ট করার পাশাপাশি বড় ধরনের ‘অঘটন’ ঘটাতে আসামিরা রাষ্ট্রবিরোধী স্লোগান দেন এবং সমাবেশ আয়োজনের চেষ্টাও করেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম