• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলো পিআর চাচ্ছে

প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২০
আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫ ১২:২০

জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলো পিআর চাচ্ছে

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
‘জনগণের সঙ্গে যেসব রাজনৈতিক দলের সম্পর্ক নেই, ওই জনবিচ্ছিন্ন রাজনৈতিক দলগুলোই পিআর পদ্ধতিতে নির্বাচন চাচ্ছে’ বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

সোমবার (১ সেপ্টেম্বর) দলীয় ফোরামে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয়। পিআর পদ্ধতি নিয়ে জামায়াতে ইসলামীর এমন দৃঢ় অবস্থানের প্রেক্ষিতে বিকালে এলডিপি মহাসচিব তার নিজ নির্বাচনি এলাকা কুমিল্লার চান্দিনায় এসব কথা বলেন।

এলডিপি মহাসচিব বলেন, ‘পিআর পদ্ধতিতে নির্বাচন বাংলাদেশের জন্য অযৌক্তিক এবং আইনগতভাবে অগ্রহণযোগ্য। বাংলাদেশের মানুষ পিআর পদ্ধতি বুঝে না। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপালে এই পিআর পদ্ধতির নির্বাচনের ফলে ১০ বছরে ৬ বার সরকার বদল হয়েছে। নির্বাচনকে বিলম্বিত করতেই এসব দাবি তৈরি করা হচ্ছে, যা অযৌক্তিক। এসব বাদ নিয়ে সদ্য ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, নির্বাচনে অংশগ্রহণের জন্য সব রাজনৈতিক দলকে আহ্বান জানান তিনি।’

চান্দিনা উপজেলার নাওতলা আলিম মাদ্রাসা মাঠে মাধাইয়া ইউনিয়নের এলডিপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক এই প্রতিমন্ত্রী।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা রেদোয়ান আহমেদ কলেজ পরিচালনা পর্ষদ সভাপতি সুলতান মঈন আহমেদ রবিন, চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি একেএম শামছুল হক মাস্টার, কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যক্ষ আবুল কাশেম, উপজেলা এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু তাহের।

অনুষ্ঠানে মাধাইয়া ইউনিয়ন এলডিপি সভাপতি সামাদ আড়তদারের সভাপতিত্বে ও চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদল সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা এলডিপি সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ, বাতাঘাসী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাদেকুর রহমান, উপজেলা গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দল সভাপতি সাখাওয়াত হোসেন সাক্কু, মাধাইয়া ইউনিয়ন গণতান্ত্রিক মহিলা দল সভাপতি তানজিনা আক্তার তিশা, সাধারণ সম্পাদক মেহেরুন নেছা মিম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com