• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

অন্তর্বর্তী সরকার নিন্দা ও প্রতিবাদ করার মন্ত্রণালয় খুলেছে: রাশেদ প্রধান

প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৬
আপডেট: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৬

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আন্দোলন সংগ্রাম গুলি খাওয়ার সময় ছাত্র-যুবক-শ্রমিকদের সামনের কাতারে দিয়ে পুরস্কার নেওয়ার সময় জাতীয় নেতারা এগিয়ে আসে। নির্বাচন আসলেই কিছু নেতা নিজের মাথা বিক্রয়ের বাজার বসায়। ফেব্রুয়ারির নির্বাচনকে মাথায় নিয়ে নেতারা ক্ষমতার রাজনীতি করছে, অন্যদিকে হিন্দুস্থান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলকে চিরতরে নিষিদ্ধ করতে হবে। ছাত্র যুবক ভাইরা সচেতন থাকবেন, ফ্যাসিবাদ ও আধিপত্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) শনিবার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, যুব জাগপা’র ৩৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, ভবিষ্যৎ বাংলাদেশে নতুন করে কেউ ফ্যাসিবাদ সৃষ্টি করতে চাইলে, দিল্লির কাছে মাথা বিক্রি করলে ফ্যাসিস্ট শেখ হাসিনার মতোই রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ। দিল্লিতে বাংলাদেশ বিরোধী কনফারেন্স চলছে, আওয়ামী লীগ দেশে ঝটিকা মিছিল করছে, ভিপি নুরের উপরে হামলা হয়েছে, জাতীয় পার্টির কাঁধে ভর করতে চাইছে হিন্দুস্থান ও আওয়ামী লীগ। অন্তর্বর্তী সরকার নিন্দা ও প্রতিবাদ করার নতুন মন্ত্রণালয় খুলেছে।

যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জাগপা প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, হাজী মো. হাসমত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদুর রহমান বাবলা, আরিফ হোসেন ফিরোজ, ঢাকা মহানগর জাগপা আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, সদস্য সচিব আশরাফুল ইসলাম হাসু, শ্রমিক জাগপা সভাপতি আসাদুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, জাগপা ছাত্রলীগ সভাপতি আবদুর রহমান ফারুকী, এবি যুব পার্টি, সভাপতি শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় যুব সংহতি (পার্থ) সভাপতি হারুন অর রশিদ, যুব অধিকার পরিষদ সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন, যুব শক্তি (এনসিপি) যুগ্ম সদস্য সচিব( দপ্তর) মো. ইনজামুল হক, ইসলামি যুব আন্দোলন জয়েন্ট সেক্রেটারি মুফতি রহমতুল্লাহ বিন হাবিব, ইসলামি যুব সমাজ সভাপতি মাসুদ খান, যুব আন্দোলন এনডিএম সভাপতি আদনান সানি, যুব অধিকার পাটি (পিআরপি) নজরুল ইসলাম সজিব, যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার প্রমুখ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম