• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

নড়াইলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ১:২১
আপডেট: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ১:২১

নড়াইলে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করার অভিযোগে নড়াইলে স্বেচ্ছাসেবক দলের নেতা মো. তারিকুল ইসলামকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৮ আগস্ট) তাকে নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের পার-শালনগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

আটক সেচ্ছাসেবক দলের নেতা তারিকুল ওই গ্রামের মৃত কাজী আব্দুল মান্নানের ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক দলের ১ নং যুগ্ম আহ্বায়ক।

স্থানীয়দের কাছে থেকে জানা যায়, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয় নিয়ে তারিকুল তার নিজের ফেসবুক আইডি থেকে গত শনিবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ একটি পোস্ট দেন এবং তা শেয়ার করেন। এর পরপরই পোস্টটি ভাইরাল হয়।

ভাইরাল হওয়া সেই পোস্টটি নজরে আসলে নড়াইল সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল বাদী হয়ে সোমবার (৮ আগস্ট) তারিকুল ইসলামের বিরুদ্ধের ডিজিটাল নিরাপত্তা আইনে লোহাগড়া থানায় মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মো. তারিকুল ইসলাম নামে ব্যক্তির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। আমরা তাকে গ্রেপ্তার করেছি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com