• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই : জিতু

প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৪
আপডেট: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৩৪

পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই : জিতু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই বলে মন্তব্য করেন জাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেলের ভিপি প্রার্থী আব্দুর রশিদ জিতু। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে তিনি এ মন্তব্য করেন।

জিতু বলেন, পরাজয় বরণ করার সাহসী মনোভাব ছাত্রদলের নেই। ছাত্রদলের নির্বাচন বর্জনকে শিক্ষার্থীরা ভালোভাবে নিচ্ছে না। ভিত্তিহীন অভিযোগ এনে কথায় কথায় নির্বাচন বর্জন করা নির্বাচনি পরিবেশ ব্যাহত করছে।

তিনি আরো বলেন, জাকসু নির্বাচনে ভোট বর্জন ছাত্রদলের নিজস্ব সিদ্ধান্ত। জয় পরাজয় যাইহোক আমরা মেনে নেব।

এর আগে সকাল ৯টায় জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। এ নির্বাচনে ২৫ পদের বিপরীতে লড়ছেন ১৭৯ জন প্রার্থী।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১১টি ছাত্র হল ও ১০টি ছাত্রী হলের ৩১৫টি পদে লড়ছেন ৪৬৭ জন প্রার্থী। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ভোটার ১১ হাজার ৯১৯ জন। এর মধ্যে ছাত্র ৬ হাজার ১০২, ছাত্রী ৫ হাজার ৮১৭।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com