• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে: হাসান সরকার

প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৩
আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৩

 

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

ছবি : প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে। দেহ ও মন সুস্থ রাখতে নিয়মিত খেলাধুলা করতে হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) আসরের নামাজের পর টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে আয়োজিত কিশোরি প্রীতি ফুটবল ম্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. হারুন অর রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা, প্রকাশনা বিষয়ক সম্পাদক আজিজুল হক রাজু মাস্টার, বিএনপি নেতা হাজী বাবর আলী, সরকার সাইফুল ইসলাম বিপ্লব, মহানগর যুবদল নেতা শেখ মোহাম্মদ সুমন, টঙ্গী পশ্চিম থানা তাঁতী দলের আহ্বায়ক সোহেল সিদ্দিকী, মৎস্যজীবী দলের কেন্দ্রীয় সদস্য আব্দুল সালাম বেপারী প্রমুখ।

গাজীপুর হায়দরাবাদ স্পোর্টিং ক্লাব ও বগুড়ার দুপচাঁচিয়া নারী ফুটবল দল খেলায় অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ে উভয় দল গোলশূন্য থাকায় খেলা টাইব্রেকারে গড়ায়। পরে গাজীপুর হায়দরাবাদ স্পোর্টিং ক্লাব বগুড়া দুপচাঁচিয়া নারী ফুটবল দলকে ৩-২ গোলে পরাজিত করে।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম