• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য স্বার্থন্বেষী গোষ্ঠী প্রচেষ্টা অব্যাহত রেখেছে

প্রকাশ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৪
আপডেট: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৪

 

সাভার (ঢাকা) প্রতিনিধি
ছবি : প্রতিনিধি
সাভার থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মোহাম্মদ কফিল উদ্দিন বলেছেন, গণআন্দোলনের প্রস্তুতি নিন, পরিবর্তনের সময় এসে গেছে। আশুলিয়া তথা সাভারের জনগণ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি হলো দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার ফিরিয়ে আনার অঙ্গীকার।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি ঈদগাহ মাঠে থানা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

কফিল উদ্দিন বলেন, তারেক রহমানের নেতৃত্বে আমরা গণতন্ত্রকামী মানুষের পাশে আছি, থাকব। সাভার ও আশুলিয়ার প্রতিটি গ্রাম, প্রতিটি ইউনিয়নে বিএনপির পতাকা আবার উড়বে—এটাই আমাদের প্রত্যয়।

সভায় বিশেষ বক্তার বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু বলেন, আজকের এই আলোচনাসভা শুধু আশুলিয়া বা সাভারের নয়, এটি গোটা বাংলাদেশের। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হলো জাতির মুক্তির পথনকশা। এ কর্মসূচির মধ্য দিয়েই আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেব, দেশের বিচারব্যবস্থা স্বাধীন করব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করব।

তিনি বলেন, আওয়ামী লীগের দুঃশাসনে আজ দেশ অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, মানুষ দিশেহারা। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে গণআন্দোলনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্য গড়ে তোলা। আশুলিয়ার আজকের এই বিপুল জনসমাগম প্রমাণ করছে, পরিবর্তনের সময় এসে গেছে।

সভাপতির বক্তব্যে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর মিয়া বলেন, আশুলিয়ার মাটি আন্দোলন-সংগ্রামের মাটি। এখানে নেতাকর্মীরা সবসময় গণতন্ত্রের জন্য লড়াই করে এসেছে। আজকে এই মাঠে যে বিশাল সমাবেশ আমরা দেখতে পাচ্ছি, তা প্রমাণ করে—তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আরও শক্তিশালী হচ্ছে। আমাদের একটাই লক্ষ্য—৩১ দফা বাস্তবায়ন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আশুলিয়ার প্রতিটি ইউনিয়ন, প্রতিটি ওয়ার্ডে আমরা সংগঠনকে আরও শক্তিশালী করব, জনগণকে সম্পৃক্ত করব। জয় আমাদের হবেই।

প্রধান অতিথির বক্তব্যে সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি হাজী জামাল উদ্দিন সরকার বলেন, বাংলাদেশ আজ গণতন্ত্রহীন অন্ধকারে নিমজ্জিত। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাকস্বাধীনতা দমন করা হয়েছে। এই অচলাবস্থা থেকে মুক্তি পেতে হলে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি আমাদের জন্য মুক্তির সনদ। আশুলিয়া থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে বিএনপির নেতাকর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, তবে অচিরেই আমরা এই দুঃশাসনের অবসান ঘটাতে পারব। জনগণ আজ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবেন তারেক রহমান।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম