• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

জাতীয়

কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠাচ্ছি: মৎস্য উপদেষ্টা

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১০
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১০

কোনো চাপে নয়, ভারতের অনুরোধে ইলিশ পাঠাচ্ছি: মৎস্য উপদেষ্টা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কোনো চাপে নয় বরং ভারতের অনুরোধে ইলিশ পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন মৎস ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। সোমবার (১৫ সেপ্টেম্বর) কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মৎস উপদেষ্টা বলেন, ভারতে আমরা দীর্ঘদিন ধরে মাছ রপ্তানি করে আসছি। যেহেতু সেখানে একটা ধর্মীয় উৎসবের ব্যাপার আছে তাই কোনো চাপ নয় অনুরোধে আমরা ইলিশ পাঠাচ্ছি।

তিনি বলেন, গত মৌসুমের তুলনায় জুলাই মাসে ৩৭ শতাংশ কম ইলিশ ধরা পড়েছে আর আগস্ট মাসে কম ধরা পরেছে ৪৭ শতাংশ ইলিশ। যার কারণে বাজারে ইলিশের দাম বেশি। আমরা দামটা কমাতে পারিনি।

ফরিদা আখতার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার জনকল্যাণের জন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে। ইতিমধ্যে আমরা সরকারিভাবে মাছ বিক্রির উদ্যোগ নিয়েছি। পাশাপাশি প্রবাসী যারা রয়েছেন তাদের কাছেও মাছ রপ্তানির জন্য সরকার উদ্যোগ নিচ্ছে।

তিনি আরো বলেন, ‘গত বছর তুলনায় এবার ইলিশ রপ্তানি কমেছে। গত বছর আমরা রপ্তানি করেছি ৩ হাজার টন ইলিশ। আর এ বছর রপ্তানি করার অনুমোদন দেয়া হয়েছে ১ হাজার ২০০ টন।’

তিনি বলেন, ‘কৃষিতে যেমন প্রণোদনা আছে, মৎসে তেমন প্রণোদনা নেই বললেই চলে তবে আমরা ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা করছি।’

মতবিনিময় সভায় জেলা প্রশাসক সিফাত মেহনাজসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।