• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ইসলামি রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি: চরমোনাই পীর

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৪
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৪

96524129

ইসলামি রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি: চরমোনাই পীর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশের ইসলামি রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাইর পীর) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দেশপ্রেমী ও মানবতাপ্রেমীদের জোটবদ্ধ হয়ে একটি বাক্সে যাওয়ার বিষয়টি কাছাকাছি রয়েছে বলেন তিনি।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টনে আইএবি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

‘আইনি ভিত্তি নিশ্চিত করে জুলাই সনদের বাস্তবায়ন ও জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, ফ্যাসিবাদী ও তার দোসরদের বিচার এবং নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবিতে’ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘ইসলামি দলগুলোর ব্যাপারে ৫ আগস্টের পরে বলেছিলাম, আমরা ইসলামি দলগুলো একটি বাক্সে যাওয়ার ব্যাপারে একটা ঘোষণা দিয়েছি। আমরা চেষ্টা করছিলাম, এখন আলহামদুলিল্লাহ এটা অনেকটাই কাছাকাছি। এ রকম একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে।’

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে পাঁচ দাবিতে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন, পিআর পদ্ধতি, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, গণহত্যার দৃশ্যমান বিচার এবং বিশেষ ট্রাইব্যুনালে জাতীয় পার্টি ও ১৪ দলের বিচার নিশ্চিত করা।

কর্মসূচিগুলো হলো ১৮ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে বিক্ষোভ এবং ২৬ সেপ্টেম্বর দেশের জেলা-উপজেলায় বিক্ষোভ মিছিল।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই আন্দোলনের সঙ্গে রয়েছে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, ‘আন্দোলন থেকে সরেনি। জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে তারা কিন্তু একমত হয়েছে।’

যুগপৎ আন্দোলনের কর্মসূচি একই প্ল্যাটফর্মে হবে কি না, তা সময় হলে জানা যাবে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, এই আন্দোলনের মাধ্যমে তাঁরা সরকারকে চাপে রাখতে চান। চব্বিশের গণ-অভ্যুত্থানে যারা অংশীজন ছিল, তাদের নিয়ে এই আন্দোলন চলবে।

ইসলামী আন্দোলনের অবস্থা তুলে ধরে চরমোনাই পীর বলেন তাঁরা জুলাই সনদের বাস্তবায়ন ও এর আইনি ভিত্তি চান। জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই তাঁরা আগামী জাতীয় নির্বাচন চান।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com