• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০১
আপডেট: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০১

জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, ইসলামি ও জাতীয়তাবাদী শক্তির দুর্বার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে। এই দুই শক্তির মাঝে ঐক্য থাকলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। জুলাই বিপ্লবের পর দেশবাসী সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচনের মাধ্যমে একটি দেশপ্রেমিক ইসলামি মূল্যবোধে বিশ্বাসী সরকারকে ক্ষমতায় দেখার জন্য প্রহর গুনছেন। দুঃখের সঙ্গে বলতে হয়, নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ষড়যন্ত্র ও চক্রান্ত ততই বৃদ্ধি পাচ্ছে। দেশবাসীকে এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখে দিতে হবে।

সোমবার বিকালে যুগান্তর ভবনে দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদারের সঙ্গে সাক্ষাতকালে তারা এসব কথা বলেন।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা আব্দুর রহীম ইসলামাবাদীর নেতৃত্বে প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম, সহসভাপতি মাওলানা আহসান হাবীব, সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খান।

যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার জমিয়তে উলামায়ে ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাস স্মরণ করে বলেন, ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী এ সংগঠনটি দেশ ও মানুষের প্রয়োজনে সবসময় সোচ্চার ছিল। আগামী দিনে ইসলাম ও দেশের প্রয়োজনে দলটি সক্রিয় ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের উপসম্পাদক আহমেদ দীপু, এহসানুল হক বাবু, প্রধান বার্তা সম্পাদক আব্দুর রহমান, নগর সম্পাদক মিজান মালিক প্রমূখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com