• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

কিছু আসনের লোভে পিআর চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে: সালাহউদ্দিন

প্রকাশ: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫১
আপডেট: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৫১

966632596

কিছু আসনের লোভে পিআর চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে: সালাহউদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কিছু আসন পাওয়ার লোভে জাতীয় স্বার্থের বাইরে গিয়ে কেউ পিআর পদ্ধতি চাইলে ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

তিনি জানান, আমরা উচ্চ ও নিম্ন সব জায়গায় পিআর পদ্ধতির বিপক্ষে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গুলশানের নিজ বাসায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, জাতীয় নির্বাচনকে বিলম্বিত করার জন্য অথবা বাধাগ্রস্ত করার জন্য যে কোনো রাজনৈতিক কৌশলকে এদেশের জনগণ প্রত্যাখান করবে।

কারণ ভোটাধিকার প্রয়োগের দাবি আদায়ের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের মানুষ গত ১৬-১৭ বছর লড়াই-সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, শহিদ হয়েছে।

রাষ্ট্রব্যবস্থা সংস্কার দাবি পরে গণদাবিতে পরিণত হয়েছে। এই অধিকার তখনই প্রতিষ্ঠা হবে যখন আমরা অবাধ-সুষ্ঠু ও গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে জাতীয় সংসদ পাব, সরকার পাব। সুতরাং যারাই এই পথে বাধা সৃষ্টি করতে চাইবে তাদের জনগণ প্রত্যাখ্যান করবে। এসব রাজনৈতিক কর্মসূচির জবাব দেওয়ার জন্য জনগণই বিচারক।

তিনি বলেন, দ্রুত গণতান্ত্রিকভাবে নির্বাচন না হলে দেশে সাংবিধানিক শূন্যতা সৃষ্টি হতে পারে। রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় ঐক্য বিনষ্ট হবে, তখন পতিত ফ্যাসিবাদ সুযোগ নেবে। তাদের হাত ধরে দেশে আঞ্চলিক শক্তি জড়িয়ে যেতে পারে। এটা কেন্দ্র করে বৈশ্বিক শক্তিও সুযোগ নিতে পারে। এতে জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

সম্প্রতি জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল ১৪ দলীয় জোটকে নিষিদ্ধের দাবি জানিয়েছে।

এ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধকে বিএনপি সমর্থন করে না। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়টি নির্ধারিত হোক। এটা আদালত নির্ধারণ করবে। এর জন্য আইন সংশোধন করা হয়েছে। এই আইন আগে ছিল না। এখন গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের জন্য যেকোনো দলের বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিতে পারবে। আদালত সিদ্ধান্ত নিলে নির্বাচন কমিশন মানতে বাধ্য। এই প্রক্রিয়ার বাইরে কোনো প্রক্রিয়াকে বিএনপি সমর্থন করে না।

সালাহউদ্দিন বলেন, ২০২৪ সালের নির্বাচনে ২৮ দল অংশগ্রহণ করেছে, তাদেরকেও দোসর হিসাবে নিষিদ্ধ করা হলে তাহলে নির্বাচন কাদের নিয়ে হবে?

নিজেদের অতিরিক্ত সুবিধার জন্য আরও অনেক দলের নিষিদ্ধ চাইতে পারে। তবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের জন্য রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি অন্য কোনো দলের বিরুদ্ধে যদি একই অভিযোগ থাকে, সেটা আদালতে উত্থাপন করা যেতে পারে। রাজনৈতিক দল হিসাবে আমরাই প্রথম আওয়ামী লীগের বিচারের দাবি করেছিলাম।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com