• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

সাংবাদিক টুটুলকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৬
আপডেট: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৬

সাংবাদিক টুটুলকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতালে বিএনপির স্বাস্থ্য সম্পাদক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
হৃদরোগে আক্রান্ত দৈনিক সংবাদ পত্রিকার সিনিয়র সাংবাদিক মহসিন ইসলাম টুটুলকে দেখতে জাতীয় হৃদরোগ হাসপাতাল ও ইনস্টিটিউটে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

গতকাল বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে বুধবার (১৭ সেপ্টেম্বর) ডা. রফিকূল ইসলাম সাংবাদিক মহসিন ও তার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিএনপির পক্ষ থেকে যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন।

ডা. রফিক জানান, সাংবাদিক মহসিনের অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি আগেও হৃদরোগ ও উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন এবং একবার তার হৃদপিণ্ডের রক্তনালীতে রিং বসানো হয়েছিল। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং আরও কিছু পরীক্ষার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ডা. রফিক সংশ্লিষ্ট চিকিৎসকদের কাছে সাংবাদিক মহসিনের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার অনুরোধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এনামুল হক, ডা. একরামুল রেজা টিপু, ডা. মহিউদ্দিন আহমেদসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ।