• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে: আমীর খসরু

প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৯
আপডেট: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৯

965856

দেশকে অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে: আমীর খসরু

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামায়াতসহ কয়েক দলের কর্মসূচি দিকে ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কমর্সূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর হাতিরঝিল মহানগর প্রজেক্টে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ খবর নিতে গিয়ে এ কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায়। এক্ষেত্রে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

নির্বাচিত সরকার না থাকলে জবাবদিহিতা না থাকার যে বাস্তবতা নুরের ঘটনা সেটাই প্রমাণ করে উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে কেউ কমর্সূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করলে তাদের রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে।

আমীর খসরু আরও বলেন, সব জায়গায় ঐকমত্য হবে না। কিছু চাওয়াতেও অসুবিধা নেই। তবে জনগণের কাছে যেতে হবে।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com