• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না: জাহিদ

প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১:১৫
আপডেট: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ১:১৫

গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না: জাহিদ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে পিআর নিয়ে অনেকেই আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এক সম্মেলনে এসব কথা বলেন ডা. জাহিদ হোসেন।

তিনি বলেন,গনতান্ত্রিক অধিকারে অনেকে পিআর চাইতেই পারে। তবে এটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনেও গণতান্ত্রিক হতে পারে না।

জাহিদ হোসেন আরও বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেয়ার চেষ্টা করলে তা সফল হবে না। দেশের সাধারণ মানুষই তা প্রতিহত করবে।