• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

বিনোদন

বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র দাখিল

প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৪
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:১৪

 

বিনোদন ডেস্ক
ছবি : সংগৃহিত
কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা শান্তা পালের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগপত্র দাখিল করেছে। মামলাটি পরিচালনা করছে কলকাতা পুলিশের অপরাধ দমন বিভাগ।

গত বুধবার (১৭ সেপ্টেম্বর) কলকাতার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতে এই অভিযোগপত্র পেশ করা হয়।

শান্তা পাল গত কয়েক বছর ধরে কলকাতার গলফ গ্রিন এলাকায় বসবাস করছিলেন। জুলাই মাসে একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি ওই এলাকায় থাকা একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার হন। আদালতের আদেশ অনুযায়ী, শান্তা পাল, সৌমিক দত্ত ও শেখ মুমতাজউদ্দিনকে আগামী ৮ অক্টোবর পর্যন্ত কারাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি কৌঁসুলি অরূপ চক্রবর্তী জানিয়েছেন, শান্তা পালের বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি, অভিবাসন আইন এবং প্লেয়ার্স আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে। এছাড়া শান্তার জন্য ভারতীয় নাগরিকত্ব সংক্রান্ত নথিপত্র, যেমন—আধার কার্ড, ভোটার আইডি ও প্যান কার্ড তৈরিতে সহায়তা করার অভিযোগে সৌমিক দত্ত এবং শেখ মুমতাজউদ্দিনের বিরুদ্ধে আলাদা অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

এদিন আদালতে তাদের ভার্চুয়ালি হাজির করা হয়। তবে শান্তাকে সরাসরি কারাগার থেকে আদালতে আনা হয় এবং বিচারক অতনু মণ্ডলের এজলাসে হাজির করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম