• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫’ খসড়া নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৬
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৩৬

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫’ খসড়া নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ অধ্যাদেশ-২০২৫’ খসড়া চূড়ান্ত করার জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ৬টি বিষয় নিয়ে আলোচনা হয়।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর পানি ভবনের সম্মেলন কক্ষে অংশীজনদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সভায় রাজধানী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর মধ্যে ছিল- রাজউকের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় অংশীজনের অংশগ্রহণ বৃদ্ধি, উন্নয়নস্বত্ত্ব বিনিময়, জলাধার ও অন্যান্য আইনের সঙ্গে সমন্বয়, রাজউকের পরিচালনা বোর্ড, কৌশলগত মহাপরিকল্পনা, নগর পুনঃউন্নয়ন এবং ভূমির পুনর্বিন্যাস।

মতবিনিময় সভায় অংশ নেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামিম আখতারসহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা।

এছাড়াও সভায় যোগ দেন স্থপতি ইকবাল হাবিব, বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ড. ইশরাত ইসলাম, বিআইপি সভাপতি ড. আদিল মুহাম্মদ খান, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং বাংলাদেশ এনভায়রনমেন্টাল ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com