• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ফ্যাসিস্ট শাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে: ড. মঈন

প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৮
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৮

ফ্যাসিস্ট শাসনে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে: ড. মঈন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের লুটপাট ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। তিনি দাবি করেন, এ সময়ে প্রায় ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে, যা দিয়ে ১০০টি পদ্মা সেতু নির্মাণ করা যেত।

শনিবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক-বিমা পেশাজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটি ঢাকার উদ্যোগে আয়োজিত “গত ১৫ বছরের ফ্যাসিস্ট হাসিনার শাসনামলে ব্যাংক-বিমা লুটপাট, বর্তমান সংকট ও উত্তরণ” শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় বলেছেন, রাজনীতি তখনই অর্থবহ হবে যখন তা মানুষের জীবনের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখবে। অথচ আওয়ামী লীগ সরকারের সময়ে কোটি কোটি মানুষ দারিদ্র্যের শিকার হয়েছে, আর দুর্নীতিবাজরা দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করেছে।”

তিনি অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার পদ্মা সেতু নির্মাণে বিপুল অঙ্কের অর্থ লুট করে নিজেদের মধ্যে ভাগ করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার নানা অপবাদ দিলেও কখনো তাকে দুর্নীতিবাজ প্রমাণ করতে পারেনি।”

ড. মঈন খান দুর্নীতি নির্মূলকে দেশের উন্নয়নের প্রধান শর্ত হিসেবে উল্লেখ করে বলেন, “সমাজ থেকে দুর্নীতি দূর না হলে যত সংস্কারই করা হোক, বাংলাদেশ কখনোই উন্নতির পথে এগোতে পারবে না।”

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. ওয়াহিদ মজুমদার। বিএনপির ভাইস-চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন, মিডিয়া সেলের সদস্য মাহমুদা হাবিবা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com