• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

আসুন আমরা সঙ্কট সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ থাকি : সালাহউদ্দিন

প্রকাশ: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৪৮
আপডেট: শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৪৮

আসুন আমরা সঙ্কট সৃষ্টি না করি, ঐক্যবদ্ধ থাকি : সালাহউদ্দিন

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সকল রাজনৈতিক দল ও দেশবাসীকে আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘আসুন আমরা কোনো সঙ্কট সৃষ্টি না করি এবং সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদের ফ্যাসিস্টবিরোধী যে জাতীয় ঐক্য গঠিত হয়েছে, সেটাকে আমরা সমুন্নত রাখব এবং এটাকেই শক্তিতে পরিণত করব, ইনশাআল্লাহ।’

আজ শনিবার রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন ‘তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ – মানবিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষা ও শিক্ষাঙ্গন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা। এ আলোচনা সভার আয়োজন করে অপর্ণ আলোক সংঘ।

সালাহউদ্দিন বলেন, ‘ঐকমত্য কমিশনে যদি ঐক্যমত পোষণ না হয় তাহলে যেভাবে প্রচলিত বিধিবিধানসম্মত হবে সেভাবেই হবে। এখানে যেন আমরা পরস্পর জবরদস্তি না করি। যে পরিবর্তনগুলো আমরা সামনের দিনে আনতে চাচ্ছি সেটা রাতারাতি হবে না। সেটার জন্য সময় দরকার পর্যায়ক্রমভাবে যাওয়া। একটা গণতন্ত্রবিহীন অবস্থা থেকে আমরা যে জায়গায় আসতে পেরেছি, ইনশাআল্লাহ এই গণতান্ত্রিক সংস্কৃতির চর্চার মধ্য দিয়ে আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্রকে বিনির্মাণ, শহীদের প্রত্যাশা পূরণ জনপ্রত্যাশা পূরণ করতে পারব। আমাদের যে আকাঙ্ক্ষা আছে একটা বৈষম্যহীন, সাম্যভিত্তিক ন্যায়বিচার ভিত্তিক রাষ্ট্রপ্রতিষ্ঠার সেই আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পারব।’

সরকারে ছাত্র প্রতিনিধি যাওয়া ঠিক হয়নি জানিয়ে তিনি বলেন, ‘ছাত্র প্রতিনিধি সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সঠিক বিবেচনা-সিদ্ধান্ত হয়নি। আজকে প্রেসার গ্রুপ হিসেবে জাতিকে নির্দেশক হিসেবে তারা থাকতে পারত।’

জাতীয় পার্টির নেত্রী রওশন এরশাদের মন্তব্য তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ‘রওশন এরশাদ বলেছিলেন “মাননীয় স্পিকার আপনি বলে দেন, আমি সরকারি দল না বিরোধী দল”। এইরকম কোনো চর্চা যেন আমরা ভবিষ্যতে না করি।’

বর্তমানে রাজনৈতিক দলগুলোর মাঠের আন্দোলনের সমালোচনা করে সালাহউদ্দিন বলেন, ‘টেবিলে আলোচনা চলমান থাকা অবস্থায় মাঠে আন্দোলন করাটা স্ববিরোধী।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com