• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জয়পুরহাটে ৭ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশন

প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৮
আপডেট: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:৫৮

9658542

জয়পুরহাটে ৭ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশন

ছবি: প্রতিনিধি
জয়পুরহাটে ৭ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে অনশন
জয়পুরহাট প্রতিনিধি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জয়পুরহাটে ছাত্রদলের সাত নেতাকে বহিষ্কারের আদেশ প্রত্যাহারের দাবিতে প্রতীকি অনশন করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে শহরের আবুল কাশেম ময়দানে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, সম্প্রতি বহিষ্কার হওয়া জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহম্মেদ পৃথিবী, যুগ্ম আহ্বায়ক সাগর চৌধুরী ও জয়পুরহাট শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসানসহ অন্যান্যরা।
Ezoic

বক্তারা বলেন, ‘অগণতান্ত্রিক প্রক্রিয়ায় জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদল শাখার কাউন্সিল করতে বাধা দেওয়ায় ষড়যন্ত্র করে তাদের বহিস্কার করা হয়েছে। অথচ জীবন বাজি রেখে বিগত আওয়ামী সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছর জেল জুলুম ও নানা নির্যাতন সহ্য করে বহিস্কৃতরাই ছাত্রদলের নেতৃত্ব দিয়েছে। কিন্তু কুচক্রী মহলের চক্রান্তে সেই নেতৃত্বকেই দল থেকে বিচ্ছিন্ন করার অপচেষ্টা চলছে।’

কর্মসুচিতে তারা এ বহিস্কারের আদেশ প্রত্যাহার দাবি করেন। দাবি না মানলে আগামীতে বৃহত্তর কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

এদিকে অনশন চালাকালে জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন এসে তাদের বহিষ্কার প্রত্যাহারের বিষয়ে আশ্বস্ত করেন।

এ সময় জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান বলেন, ‘কেন্দ্র থেকে আমাদের আশ্বস্ত করেছে। তারা সুশৃঙ্খলভাবে থাকলে অচিরেই তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com