• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২১
আপডেট: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ৪:২১

তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি : সংগৃহিত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করে দেশে সরকার গঠনে সবাইকে ঐক্যবন্ধ থাকতে হবে বলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা মো. ফখরুল ইসলাম। পাশাপাশি সরকারের প্রতি সুষ্ঠু সুন্দর পরিবেশে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বসুরহাট আগমন উপলক্ষে কয়েক হাজার বিএনপি নেতাকর্মীদের সংবর্ধনার জবাবে ফখরুল ইসলাম এসব কথা বলেন।

এর আগে বিএনপির এ নেতার গাড়িবহর বসুরহাটে পৌঁছালে উচ্ছ্বসিত নেতাকর্মীরা তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে বরণ করে নেয়। এ সময় তিনি জনতার উদ্দেশ্যে হাত নেড়ে সালাম ও শুভেচ্ছা জানান।

ফখরুল ইসলাম বলেন, গত ১৫ বছরে এদেশে নির্বাচন হয়নি। আসন্ন নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছি। এ নির্বাচনটা শান্তিপূর্ণ হোক, সুশৃঙ্খল হোক। এই নির্বাচন যেনো ভোট দখলের নির্বাচন না হয়।

তিনি বলেন, অনেকে বিশৃঙ্খলা করতে চাইবে। আমাদের কোনো নেতাকর্মী বিশৃঙ্খলায় জড়াবেন না। আমি অনুরোধ করবো আমাকে যারা ভালোবাসেন আপনারা উসকানিমূলক কোনো কথা বলবেন না, অন্যদের উসকানিতে পা দেবেন না।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এ নেতা বলেন, যারা আজকে কষ্ট করে আমাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। নির্বাচনে জয় ছিনিয়ে আনা পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ থাকব।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনিসুল হক, কাজী একরামুল হক, সদস্য একরামুল হক মিলন, হারুনুর রশীদ ভুঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষক দলের আহ্বায়ক তাজুল ইসলাম চৌধুরী স্বপন, যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার, যুগ্ম আহ্বায়ক নাছের মেম্বার, যুবদল নেতা গোলাম হায়দার শাহীন, আজিজুল হক রাজু, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. ফখরুল ইসলাম দীর্ঘদিন থেকে ব্যারিস্টার মওদুদ আহমদের অবর্তমানে দলের জন্য কাজ করে আসছেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com