• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

নিউইয়র্কের ঘটনায় তাসনিম জারার প্রতিক্রিয়া

প্রকাশ: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯
আপডেট: মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১১:২৯

নিউইয়র্কের ঘটনায় তাসনিম জারার প্রতিক্রিয়া

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের লাঞ্ছিতের ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ডা. তাসনিম জারা।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে এক স্ট্যাটাসে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘ওরা ভেবেছিল ডিম ছুঁড়ে, গালি দিয়ে আমাদের ছোট করবে। কিন্তু গালি কখনো সত্যকে ঢাকতে পারে না। ভদ্রতা হারানো মানে পরাজয় মেনে নেয়া।’

‘ওনারা অপমানের রাজনীতি করুক। আমরা মর্যাদার রাজনীতি গড়ব। মর্যাদা মানে শুধু নেতাদের সম্মান দেয়া নয়, বরং প্রতিটি নাগরিকের সম্মান নিশ্চিত করা।

নিউইয়র্কের ঘটনায় তাসনিম জারার প্রতিক্রিয়া
নিউইয়র্কে বিমানবন্দরের ঘটনা নিয়ে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া
যেমন— * একজন নাগরিক ঘুষ না দিয়েও সরকারি অফিসে সম্মান পাবে।

  • একজন রোগী হাসপাতালে ভিআইপি না হয়েও সেবা পাবে।
  • রাজনীতিবিদরা প্রভু না হয়ে সেবক হয়ে মানুষের পাশে দাঁড়াবে।
  • একজন নারী রাস্তায়, বাসে, বা অনলাইনে হেনস্তার শিকার হবে না।
  • একজন ছাত্র মিছিলে গেলে গুলি খাবে না।
  • একজন নাগরিক মন্ত্রী-এমপিদের সমালোচনা করতে পারবে কোনো ভয় ছাড়া।’

তাসনিম জারা শেষে বলেন, ‘আমাদের মর্যাদার রাজনীতি মানে হলো: বাংলাদেশে আর কাউকে ভয় দেখিয়ে, ঘুষ খাইয়ে, অপমান করে চুপ করানো যাবে না।’

আগামীর নতুন বাংলাদেশ বিনির্মাণে বিএনপি ঐক্যবদ্ধ : মিফতাহ্ সিদ্দিকী


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com