• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সারাদেশ

ময়মনসিংহে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশের কড়া হুশিয়ারী

প্রকাশ: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১০
আপডেট: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:১০

 

ময়মনসিংহ প্রতিনিধি

ছবি: প্রতিনিধি
ব্যবসা সুন্দর ভাবে নিয়ম অনুযায়ী পরিচালনা করতে হবে। যারা ব্যবসার আড়ালে হোটেলে ছেলে মেয়েদের অসামাজিক কার্যকলাপ করতে সুযোগ করে দিচ্ছেন তাদেরকে আইনের আওতায় আনার কথা জানিয়েছেন ময়মনসিংহ টুরিস্ট পুলিশের পুলিশ সুপার নাইমুল হক।

বুধবার দুপুরে নগরের হেরা আবাসিক হোটেলে ময়মনসিংহের পর্যটন বিকাশে বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভার তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সাথে কথা বলে পর্যটকদের হয়রানি না করার পাশাপাশি হোটেলে অসামাজিক কার্যকলাপ বন্ধে নির্দেশনা দেয়া হয়েছে। কোন মেয়ে ছেলেকে হোটেলে জায়গা দিলে রেপুটেশন নষ্ট হয়। তাই ব্যবসা পরিচালনায় সবাইকে সর্তক হতে হবে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সকল ধরনের ব্যবস্থার কথাও জানান তিনি।

হোটেল হেরার স্বত্বাধিকারী মোফাখখারুল ইসলাম খোকনের সভাপতিত্বে মতবিনিময় ময়মনসিংহ দোকান মালিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক তৌহিদুজ্জামান ছোটন, হোটেল রেস্তুরা মালিক সমিতির সভাপতি খন্দকার শরীফ আহমেদ, নিরাপদ পদ সড়ক চাই আন্দোলন জেলার সভাপতি আব্দুল কাদের চৌধুরী মোন্না, সাংবাদিক ইলিয়াস আহমেদ প্রমূখ বক্তব্য রাখেন। পরে পুলিশ সুপারকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম