জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এশিয়া কাপে সুপার ফোর ম্যাচে পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহানকে আউট করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। এই রেকর্ডে বাংলাদেশের হয়ে তার আগে নাম লিখিয়েছেন স্পিনার সাকিব আল হাসান ও পেসার মুস্তাফিজুর রহমান। বিশ্বব্যাপী ২৬তম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁলেন তাসকিন।
আজকের ম্যাচে তাসকিন নিজের বল হাতের সূচনা করেন। ইনিংসের চতুর্থ বলেই সাহিবজাদা ফারহানকে আউট করেন তিনি। দ্বিতীয় ওভারে ফখরের ইনসাইড এজে উইকেটের সুযোগ হারালেও ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাসকিন।
২০১৪ সালের এপ্রিলে মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাসকিনের। অভিষেক ম্যাচে তিনি ৪ ওভারে ২৪ রানে ১ উইকেট নেন। এরপর থেকে ধীরে ধীরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। আজকের আগে ৮১ ম্যাচে ৭৯ ইনিংসে ৯৯ উইকেট শিকার করেছিলেন তিনি।













