• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

বিএনপি সকল ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর: নীরব

প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:২০
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ২:২০

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি সকল ধর্মের মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব । তিনি বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঢাকা ১২ আসনের হিন্দু সম্প্রদায়ের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের পরও আমাদের নেতাকর্মীরা কাঁধে কাঁধ মিলিয়ে সনাতনী ভাইবোনদের পাশে ছিল। গত বছরের মতো এ বছরও পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে।

নীরব বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পূজা উপলক্ষে ইউনিয়ন, ওয়ার্ড, থানা, জেলা ও মহানগর পর্যায়ে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে। তারা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে কাজ করবে।

তিনি আরও বলেন, আমাদের বিএনপির পরিবার এবং হিন্দু সম্প্রদায়ের মানুষের সুসম্পর্কের দীর্ঘ ইতিহাস রয়েছে। পূজা ও ঈদ আমরা মিলেমিশে উদযাপন করেছি। বিএনপি সব সময় হিন্দু ভাইদের পাশে ছিল, আছে এবং থাকবে।

প্রদীপ কুমার সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ফখরুল ইসলাম রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোহাম্মদ আলী, এম এম দাস রঞ্জন, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, অশোক ধর, কাকলি নাগ সহ হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিগণ।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম