• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

জামায়াত কিন্তু ঘরে বসে নেই: আফরোজা খানম

প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১২
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ৩:১২

9666329 7

জামায়াত কিন্তু ঘরে বসে নেই: আফরোজা খানম

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, জাতীয় নির্বাচন আসন্ন, এখন কিন্তু ঘরে বসে থাকলে চলবে না। জামায়াতে ইসলামী কিন্তু ঘরে বসে নেই। তাদের দলের নারী কর্মী বাহিনী ঘরে ঘরে ভোটের জন্য নামিয়েছে। সুতরাং তাদের খাটো করে দেখার নেই। নিজেদের মধ্যে গ্রুপিং না করে এখন থেকে ধানের শীষে ভোট চাইতে ঘরে ঘরে যাওয়ার আহ্বান জানান।

বৃহস্পতিবার সন্ধ্যায় মানিকগঞ্জের সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নে জিকে স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল টুর্নামেন্ট শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা এসব কথা বলেন।

রিতা সতর্ক করে নেতাকর্মীদের বলেন, দলের ভেতরে বিভাজন সৃষ্টির চেষ্টা চলছে। কিছু গোষ্ঠী ভুল ধারণা ছড়াচ্ছে। যারা দলকে ভালোবাসে, তাদের উচিত সচেতন থাকা। দলের বিরুদ্ধে কোন কথাই গোপন করা যাবে না। আমরা শক্তিশালী থাকব, কারণ ধানের শীষের জনপ্রিয়তাই তাদের ভয় দেখাচ্ছে।

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা এমন কোনো কাজ করবেন না, যা দলের ক্ষতি করবে। দীর্ঘ সময় ধরে যারা আমাদের সঙ্গে আছেন, তাদের কষ্ট ভুলে যাওয়া যাবে না। দুঃশাসনের কথা মনে রেখে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে জনগণের পাশে দাঁড়াতে হবে।

সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমির হামজার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খান, নুরতাজ আলম বাহার, জহির আলম খান লোদী, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন আহমেদ যাদুসাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, জিয়া স্মৃতি পাঠাগারের জেলা জেলা সভাপতি ডা. জিয়াউর রহমান, অ্যাডভোকেট সোহরাব হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com