• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

সুনামগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৫
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:২৫

সুনামগঞ্জে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

সুনামগঞ্জ প্রতিনিধি

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে পিকআপভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজার এলাকায় সুনামগঞ্জ সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা আবাদিত কেশবা প্রিয়া (৪০) ও তার মেয়ে সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী প্রথমা চৌধুরী ও অটোচালক সজল ঘোষ (৫০)।

জয়কলস হাইওয়ে থানার পুলিশ জানিয়েছে, সিলেটগামী একটি পিকআপের সঙ্গে সুনামগঞ্জমুখী সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী মারা যান। আহত চালককে গুরুতর অবস্থায় সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনিও মারা যান।

আরও পড়ুন: সুনামগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১০, আটক ৪

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পিকআপ চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার চৌধুরী বলেন, ‘এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com