• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

বীরের বেশে তারেক রহমান প্রত্যাবর্তন করবেন : এনামুল হক

প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪০
আপডেট: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪০

9656598

বীরের বেশে তারেক রহমান প্রত্যাবর্তন করবেন : এনামুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেছেন, ফেব্রুয়ারিতে যথাসময়েই জাতীয় সংসদ নির্বাচন হবে। এ নিয়ে কোনো ষড়যন্ত্রই সফল হবে না। শিগগির আমাদের প্রিয় নেতা তারেক রহমান বীরের বেশে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের নন্দিরফুল গ্রামে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী বলেন, তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হবে। আগামীতে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, অবহেলিত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মাটি ও মানুষের উন্নয়নে কাজ করতে চাই। আমি কুশিয়ারা পাড়ের সন্তান। এ এলাকার প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে চাই। আপনাদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই। আপনাদের ভালোবাসা আমাকে সামনে এগিয়ে নিতে প্রেরণা জোগাচ্ছে।

বিএনপি নেতা মজির উদ্দিন মরাইয়ের সভাপতিত্বে ও লাউতা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রদল নেতা আব্দুল কাইয়ুমের যৌথ পরিচালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহসভাপতি নজমুল হোসেন পুতুল, শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমেদ, বিয়ানীবাজার উপজেলা কৃষকদলের আহ্বায়ক আলতাফ হোসেন, উপজেলা জাসাসের আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মাহতাব উদ্দিন রুবেল ও লাউতা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুবের আহমদ।

উঠান বৈঠকে উপজেলা, লাউতা ইউনিয়ন ও নন্দিরপুল এলাকার বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com