• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

ভারত ও আ.লীগের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে

প্রকাশ: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৬
আপডেট: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৩৬

ভারত ও আ.লীগের সহযোগিতায় নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন বলেছেন, ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

গতকাল বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমান গাজীপুর সিটি করপোরেশনের বড়বাড়ি এলাকায় সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন।

এই ঘটনায় সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আজ সংবাদ সম্মেলন করে গণঅধিকার পরিষদ।

সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন বলেন, ২৯ আগস্ট নুরুল হক নুরের উপর হামলা হয়েছে, জাতিসংঘের সামনে এনসিপি নেতা আখতার ও ডা. জারাকে অপদস্ত করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে খারাপ আচরণ করা হয়েছে। গতকাল রাতে গণঅধিকার পরিষদের সহ-সভাপতি ও শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আব্দুর রহমানকে গুম করার চেষ্টা এবং হামলা করা হয়েছে। অন্যদিকে পাহাড়ে অশান্তি চলছে।’

‘এগুলো নিছক কোন ঘটনা নয়। বরং প্রতিবেশী রাষ্ট্র ভারত ও আওয়ামী লীগের সহযোগিতায় দেশকে অস্থিতিশীল করে নির্বাচন বানচালের ষড়যন্ত্র শুরু হয়েছে। নুরুল হক নুরের উপর হামলার পরে যদি অপরাধীরা গ্রেফতার হতো তবে তারা ষড়যন্ত্র করার সাহস করতো না’-যোগ করেন তিনি।

অন্তর্বর্তী সরকারের দুর্বলতায় আওয়ামী লীগ পায়ের তলায় মাটি খুঁজে পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘তারা সচিবালয়, পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা থেকে আওয়ামী এজেন্টের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। বরং বিএনপি-জামায়াত তকমা দিয়ে যাদের ১৬ বছর বঞ্চিত করা হয়েছে, এই সরকার তাদের আরও বঞ্চিত করেছে। এখন সরকারের উপদেষ্টারা বলছে, সব বিএনপি-জামায়াত ভাগ করে নিয়েছে। তাহলে জনগণের ভাগ কোথায়? আপনারা এভাবে দায় এড়াতে পারেন না।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মুখপাত্র হাসান আল মামুন, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, আব্দুজ জাহের, যুগ্ম সাধারণ সম্পাদক জিলু খান, যুব ও ক্রীড়া সম্পাদক মো. ইলিয়াস মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com