• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সিলেটের খবর

গোলাপগঞ্জে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নেরলক্ষ্যে আলোচনা সভা

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৭
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১২:৫৭

গোলাপগঞ্জে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নেরলক্ষ্যে আলোচনা সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি
ছবি: প্রতিনিধি

গোলাপগঞ্জের ভাদেশ্বর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ভাদেশ্বর কমিউনিটি সেন্টারে ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সভাপতি তারেক জলিল মাস্টারের সভাপতিত্বে ভাদেশ্বর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুসাম উদ্দিনের ‎স্বাগত বক্তব্যে এ সভা অনুষ্ঠিত হয়।
‎
সভায় ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজাই ও ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ মিলাদ হোসেনের যৌথ সঞ্চালনায় ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আব্দুস সামাদ সামুর পবিত্র কোরআনে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সদস্য ও সিলেট ৬ আসনের মনোনয়ন প্রত্যাশী ফয়সল আহমদ চৌধুরী।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘পিআর হচ্ছে বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র। যে সিস্টেম দেশের মানুষ বুঝে না, জানে না, সেটা বাস্তবায়ন করা যাবে না। পিআর দেশের নির্বাচনী আইন বা সংবিধান কোথাও নেই। কিন্তু একটি কুচক্রী মহল পিআর সিস্টেমের কথা বলে মানুষকে বিভ্রান্ত ও ফ্যাসিস্ট শেখ হাসিনার আওয়ামীলীগকে প্রতিষ্ঠিত করতে চায়। কিন্তু দেশবিরোধী এই চক্রকে মানুষ ভালো করেই চিনে। নির্বাচনে এদেরকে মানুষ উপযুক্ত জবাব দেবে।
‎
‎প্রধান বক্তব্য বক্তব্যে রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ছালিক আহমদ চৌধুরী, জেলা বিএনপির উপদেষ্টা ও থানা বিএনপির সহ-সভাপতি বদরুল আলম এবং থানা বিএনপির সহ-সভাপতি ও গোলাপগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশফাক আহমদ চৌধুরী।
‎‎‎
‎এছাড়া সভায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক তানজিম আহাদ,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য হুসাইন আহমদ,উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য রাহাত আহমদ চাকলাদার,গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শাহাজান আহমদ,উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি হেনু আহমদ,উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামিল খান,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মান্নান,ভাদেশ্বর ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুহিব আলী,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ছাদিকুর রহমান ছাদেক,ভাদেশ্বর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুরুল জামান চৌধুরী,গোলাপগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান মুজিব,উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম কিবরিয়া শাহীন প্রমুখ।
‎
‎এছাড়া আরোও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদল নেতা আলতাফ হোসেন, ভাদেশ্বর ইউনিয়ন ছাত্রদল নেতা মারজান আহমদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com