• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূরীকরণে গণতন্ত্র মঞ্চ ও ৫ দলের বৈঠক

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩৩
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৩৩

জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূরীকরণে গণতন্ত্র মঞ্চ ও ৫ দলের বৈঠক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জুলাই সনদ বাস্তবায়নে মতানৈক্য দূরীকরণে এবং নির্বাচনসহ বর্তমান রাজনৈতিক সংকট উত্তরণে গণতন্ত্র মঞ্চ ও ৫ দলের অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) গণসংহতি আন্দোলনের দলীয় কার্যালয় ভবনে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলোর সঙ্গে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও জাতীয় গণফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন- গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির জ্যেষ্ঠ সহ-সভাপতি তানিয়া রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম।

জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে দলগুলোর মধ্যকার মতানৈক্য দূর করে বৃহত্তর ঐকমত্য তৈরির উদ্দেশ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করছে গণতন্ত্র মঞ্চভুক্ত দলগুলো। এরই ধারাবাহিকতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে নেতৃবৃন্দ চলমান রাজনৈতিক সংকট ও সমাধান নিয়ে আলোচনা করেন। একইসঙ্গে বিচার, সংস্কার ও নির্বাচনের পথরেখা নিয়ে আলোচনা করেন তারা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com