জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
দক্ষিণ ভারতের তেলুগু চলচ্চিত্রের উঠতি অভিনেত্রী সোহানি কুমারীর ফ্ল্যাট থেকে তার হবু স্বামী, চিকিৎসক সাওয়াই সিংয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা ঘটে রোববার (২৯ সেপ্টেম্বর) হায়দরাবাদের জুবিলি হিলসের ফ্ল্যাটে।
সাওয়াই ছিলেন রাজস্থানের বাসিন্দা এবং পেশায় চিকিৎসক। ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় থেকে বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে ওঠে, এরপর গত বছরের জুলাইয়ে তাদের বাগদান হয়। এরপর দুজন একসঙ্গে বসবাস করছিলেন।
ঘটনার দিন সকালে সাওয়াই কর্মস্থলের উদ্দেশ্যে বের হন। পরে ফিরে এসে সোহানি তাকে ফ্ল্যাটের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া ভিডিও বার্তায় সাওয়াই জানান, ব্যক্তিগত ভুল এবং মানসিক চাপের কারণে দীর্ঘদিন ধরে তিনি মানসিক যন্ত্রণা ভুগছিলেন। সোহানি জানিয়েছেন, অতীত সম্পর্ক এবং আর্থিক চাপও তার মানসিক অবস্থা প্রভাবিত করেছিল।
পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে এবং সাওয়াই সিংয়ের পরিবারকেও অবহিত করা হয়েছে।

