• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

৭ দাবিতে ফের কর্মসূচি জাগপার

প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৩
আপডেট: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ৩:৫৩

9632596 11

৭ দাবিতে ফের কর্মসূচি জাগপার

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জুলাই সনদের আইনি ভিত্তি, হাসিনাকে ফিরিয়ে আনার কার্যকরী পদক্ষেপ, গণহত্যার বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, জাতীয় পার্টি ও ১৪ দল নিষিদ্ধ, পিআর পদ্ধতিতে নির্বাচন এবং লেভেল প্লেইং ফিল্ড ও ভারতীয় প্রভাবমুক্ত নির্বাচনের সাত দাবিতে এবার ১২ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা।

মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর পল্টনে জাগপা ঢাকা মহানগর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

এই সাত দাবি নিয়ে ইতোপূর্বে জাগপা তিন দিনের কর্মসূচি পালন করেছিল।

রাশেদ প্রধান বলেন, ‘আমেরিকায় সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের হামলা, দেশের মাটিতে তাদের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণ আমাদের সচেতন করেছে। দেশের পার্বত্য অঞ্চলে ধর্ষণবিরোধী আন্দোলনের নামে অস্থিরতা সৃষ্টি করার হিন্দুস্তানী-আওয়ামী ষড়যন্ত্র আমাদের মনোবলকে দৃঢ় করেছে। হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে পুনর্বাসনের জন্য বাংলাদেশের একটি বৃহৎ দল, যারা ডানের একটু বামে এবং বামের একটু ডানে থাকে তাদের কার্যক্রম এবং বক্তব্য আমাদের হতাশ করেছে।’

জাগপা মুখপাত্র বলেন, ‘আমরা এই সাত দাবি নিয়ে তিন দিনের কর্মসূচি পালন করে উপলব্ধি করেছি, দেশের জনগণ এখন অত্যন্ত সচেতন। তারা আমাদের বেশিভাগ দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। বিশেষ করে জুলাই সনদের আইনি ভিত্তি এবং শেখ হাসিনার বিচার দেখার জন্য দেশের মানুষ মুখিয়ে আছে। ভারতের আধিপত্যবাদ এবং আগ্রাসনের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট। বাংলার জনগণ হিন্দুস্তানের দালাল আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির অপরাজনীতি আর দেখতে চায় না। জনগণের সমর্থন আমাদের উৎসাহ ও অনুপ্রেরণার কারণ হয়েছে।’

লড়াই ছাড়া মেহনতি জনতার মুক্তি নেই এবং গণআন্দোলন ব্যতীত আমাদের সামনে সত্যই আর কোনো পথ খোলা নেই উল্লেখ করে কর্মসূচি ঘোষণা করেন রাশেদ প্রধান। কর্মসূচির মধ্যে আছে ১ থেকে ৯ অক্টোবার গণসংযোগ। গণসংযোগের মধ্যে রয়েছে সাংঠনিক সভা, শ্রমজীবী ও পেশাজীবীদের সাথে মতবিনিময়, মানববন্ধন, ফ্যাসিবাদবিরোধী ছাত্র ও যুব সংগঠনের সাথে গোলটেবিল বৈঠক, সাংগঠনিক জেলায় লিফলেট বিতরণ, শহীদ আবরার ফাহাদ-এর শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা। গণসংযোগ শেষে ১০ অক্টোবর ঢাকাসহ সকল বিভাগে বিক্ষোভ মিছিল এবং ১২ অক্টোবর সাংগঠনিক জেলাসমূহে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করবে জাগপা।

হিন্দু ধর্মালম্বীদের পূজার বিষয়টি মাথায় রেখে ১ এবং ২ অক্টোবর রাজপথে কোনো কর্মসূচি থাকবে না বলে জানানো হয় জাগপার সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মো: সফিকুল ইসলাম, মো: হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, শ্রমিক জাগপা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com