জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ব্যারিস্টার নুসরাত খানের সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) রাতে পারিবারিকভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
পাত্রী নুসরাত খান ফেসবুকে জানিয়েছেন, তাদের বিয়ে আগামী বছর একটি উপযুক্ত সময়ে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। তিনি সকলের দোয়া কামনা করেছেন এবং আনন্দঘন মুহূর্তে সবার সঙ্গে ভাগাভাগি করার অপেক্ষায় রয়েছেন।
নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে। লন্ডন থেকে এলএলবি ডিগ্রি লাভের পর ইনার টেম্পল থেকে ব্যারিস্টার হয়েছেন তিনি। এছাড়া ক্যামব্রিজ ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর আইন কোর্স সম্পন্ন করেছেন। বর্তমানে ঢাকায় ব্রিটিশ স্কুল অব লয়ের ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইশরাক হোসেন ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। যুক্তরাজ্যের হার্টফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক ২০২০ সালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

