• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব : চরমোনাই পীর

প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১১:৪৩
আপডেট: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১১:৪৩

966325685

চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব : চরমোনাই পীর

ভোলা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, টাকা পাচারকারী খুনিদের বাংলাদেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়ানোর সুযোগ আর দেব না। আমরা একত্রিত হয়ে আওয়াজ তুলব, চাঁদাবাজদের বঙ্গোপসাগরে নিক্ষেপ করব।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে ভোলার চরফ্যাশনের ব্রজগোপাল টাউন হল চত্বরে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, আমাদের বারবার বোকা বানিয়ে ধোঁকা দিয়ে ওরা সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার পর মসনদে বসবে, এ ধরনের আচরণ করছে।

এরা নতুন করে এসে আমাদের কী উপহার দেবে বুঝতে বাকি নেই। আমরা আর কোনো মায়ের সন্তান হারাতে চাই না। আমাদের দেশ—বিদেশিদের তাঁবেদার বানাতে চাই না। এ জন্য আহ্বান জানাব, ইসলামের নীতি-আদর্শের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।

৫ আগস্ট গণ-অভ্যুত্থানের কথা উল্লেখ করে চরমোনাই পীর বলেন, মানবতা, কল্যাণ এবং ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে নেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। কারণ, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি। বিএনপি-জাতীয় পার্টির শাসন দেখেছি। এরা আমাদের নতুন মধু দেখিয়ে কী মধু খাওয়াবে ৫ আগস্টের পরে সেটা বাস্তবে দেখেছি।

সমাবেশে ইসলামী শ্রমিক আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মো. আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলাউদ্দিন তালুকদার, শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা নজিবুল্লাহ সরকার, ভোলা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর এ এম এম কামাল উদ্দিন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ মোসলেহউদ্দিন, ইসলামী আন্দোলন ভোলা জেলা দক্ষিণের সভাপতি মুফতি নুরুদ্দিন ও ইসলামী আন্দোলন ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com