• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

বাংলাদেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করতে ৩১ দফার কোন বিকল্প নেই

প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ২:১০
আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ২:১০

9658741 4

বাংলাদেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করতে ৩১ দফার কোন বিকল্প নেই

এম এনাম হোসেন, চট্টগ্রাম থেকে
ছবি: প্রতিনিধি
রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন ভিত্তিক রাষ্ট্র গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে উঠান বৈঠক কর্মসূচী পালিত হয়েছে।

১৮ অক্টোবর (শনিবার) রাউজান পশ্চিম গুজরা ইউনিয়নের ১, ২ ও ৩ নাম্বার ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে কাগতিয়া বাজারে প্রবীন বিএনপি নেতা সলিম উল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন উর রশিদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।

এসময় বক্তারা বলেন, বাংলাদেশকে কার্যকর রাষ্ট্রে পরিণত করতে হলে ৩১ দফার কোন বিকল্প নেই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুশাসন ও স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র গড়ার এই কর্মসূচীর প্রয়োজনীয়তা অনুধাবন করেছিলেন। কাজেই এই বার্তা গ্রামের সাধারন মানুষের দারপ্রান্তে পৌঁছে দিতে হবে। ইতিমধ্যে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নির্দেশনায় রাষ্ট্র কাঠামোর এই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা পশ্চিম গুজরা ইউনিয়নে ওয়ার্ড ভিত্তিক কার্যক্রম শুরু করেছি।

বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিতের লক্ষ্যেই এ কার্যক্রম অব্যাহত থাকবে। একটি সুষ্ঠ ও অবাধ নির্বাচন হলে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে একটি সুশাসনের সরকার প্রতিষ্ঠা হবে। তার হাত ধরে দেশ পুনরায় উন্নয়ন ও কল্যাণের পথে এগিয়ে যাবে।

বক্তারা আরও বলেন, আজ রাউজানকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে একটি মহল। এই ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের দোসর, তাদের মোকাবেলা করতে রাউজানবাসী ঐক্যবদ্ধভাবে প্রস্তুত রয়েছে।রাউজানের মাটি ও মানুষের অভিভাবক আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নেতৃত্বে বিএনপির দুর্গ খ্যাত এই রাউজানে ধানের শীষের বিজয় নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ।

পশ্চিম গুজরা ইউনিয়ন যুবদল নেতা নেছারুল হায়াত খানের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হারুন উর রশিদ সিকদার, রাউজান উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহবায়ক মোহাম্মদ আবদুল কাদের, বিএনপি নেতা মোহাম্মদ ফোরকান ফারুকী, আবদুল মান্নান মাস্টার, আবু তৈয়ব খান, মোহাম্মদ ওসমান, মোহাম্মদ আজগর হোসেন, আলহাজ্ব নুরুল হক সওদাগর, ওসমান চৌধুরী, রফিকুল আলম সিকদার, মোহাম্মদ লোকমান হোসেন, আবদুর রশিদ ঘড়ি, মোহাম্মদ শরীফ, মোহাম্মদ হোসেন সওদাগর, ইউনুস সওদাগর, মোহাম্মদ ইলিয়াস সওদাগর, মোহাম্মদ নুরুন নবি, মোহাম্মদ মফজল আহমদ মজু, মোহাম্মদ লোকমান, শেখ মোহাম্মদ, মোহাম্মদ মিয়া, মৌলানা মোহাম্মদ সেলিম, মোহাম্মদ আমজাদ হোসেন, বিপ্লব বিশ্বাস, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ শহীদুল ইসলাম, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ শাহাজাহান, নুর মোহাম্মদ, মোহাম্মদ সাকিব, মোহাম্মদ শহীদ, মোহাম্মদ রাব্বি, মোহাম্মদ নেজাম, মোহাম্মদ টিটু, মোহাম্মদ তৈয়ব, গিয়াস উদ্দিন, মাদব জলদাশ প্রমুখ।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com