• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

রাজনীতি

নির্বাচনে বিএনপিকেই জয়ী করতে হবে : শামসুজ্জামান দুদু

প্রকাশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৪:০৩
আপডেট: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫ ৪:০৩

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ‘বিএনপিকে ঠেকানোর জন্য নির্বাচন প্রলম্বিত করা হয়েছে। চারিদিকে আগুন লাগানো হচ্ছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থির করা হচ্ছে।’

আজ রবিবার (১৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা শহরের শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনমিয়কালে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, ‘ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে বিএনপিকেই জয়ী করতে হবে।’
শামসুজ্জামান দুদু বলেন, ‘একটি পাল্টা শক্তি নানাভাবে নানা মুখরোচক মিথ্যা কথা প্রচার করছে। কেউ কেউ বলছে তাদের সেই মার্কায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যাবে। এক আল্লাহ ছাড়া বেহেস্তের মালিক কেউ না।

এমন মিথ্যাবাদীরা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের সর্বনাশ হবে।’
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. শামীম রেজা ডালিম।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম