• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

প্রবাস

যুক্তরাজ্যে জাবির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশ: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ১০:১৫
আপডেট: মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২ ১০:১৫

যুক্তরাজ্যে জাবির সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

লন্ডন প্রতিনিধি

৭ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। লন্ডনের কোকোবিন ক্যাফেতে সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক জহির মুহাম্মদ উদ্দিনের সভাপতিত্বে এবং সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্য সচিব পারভেজ মল্লিকের পরিচালনায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় উপস্থিত থেকে মতামত প্রদান করেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সন্মানিত উপদেষ্টা শহিদুল ইসলাম ও রানা ইসলাম, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক ওয়াকারুল আমিন রানা, আনিসুর রহমান, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, আলিম আল রাজী।

এছাড়াও প্রস্তুতি সভায় অংশগ্রহণ করেন- কোষাধ্যক্ষের দায়িত্বপ্রাপ্ত হাবিবে আলম চৌধুরী এবং সৈয়দ ইফতেখার, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মতিয়ার রহমান মতিন, প্রকাশনায় দায়িত্বপ্রাপ্ত মনির মো. জামান। সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির সদস্যদের মধ্যে মতামত প্রদান করেন মাহবুবা নাজরীনা জেবিন, ফারহানা একা, সজীব ভূঁইয়া প্রমুখ। মতামত সভায় আলোচকরা সুবর্ণজয়ন্তী উদযাপনের করণীয় শীর্ষক আলোচনা করেন।

সুবর্ণজয়ন্তীতে ব্যবহৃত টি-শার্টের লোগো উন্মোচনসহ আগামী ২৫ জুন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com