• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

গণসংগীতে শুরু সিপিবির জাতীয় সমাবেশ

প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৬:১৮
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৬:১৮

96587452 7

গণসংগীতে শুরু সিপিবির জাতীয় সমাবেশ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ উদীচী শিল্পগোষ্ঠীর শিল্পীদের সমবেত গণসংগীত পরিবেশনায় শুরু হয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় সমাবেশ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এ সমাবেশ থেকে গণআন্দোলনের ধারায় বামপন্থী ও গণতান্ত্রিক শক্তির সরকার গঠনের আহ্বান জানানো হবে।

ফ্যাসিস্ট দুঃশাসনের পুনরাবৃত্তি ও ‘উগ্র ডানপন্থি’ রুখে দেওয়ার অঙ্গীকার ধ্বনিত হচ্ছে এ সমাবেশে৷ সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দনের সভাপতিত্বে সমাবেশে পার্টির রাজনৈতিক বক্তব্য দেশবাসীর সামনে তুলে ধরতে সমাবেশ মঞ্চে রয়েছেন সিপিবির সাবেক সভাপতি ও সভাপতিমণ্ডলীর সদস্য মুজাহিদুল ইসলাম সেলিম, পার্টির সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন, সাবেক সভাপতি মোহাম্মদ শাহ আলম।

সমাবেশে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রধান উপদেষ্টা খালেকুজ্জামান, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহসভাপতি ঊষাতন তালুকদার। সমাবেশে বক্তব্য রাখবেন বর্ষীয়ান চিন্তাবিদ ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ।

প্রান্তিক ও নিপীড়িত জনগোষ্ঠীর প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখবেন সুরেশ্বর দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী হাসান শাহ সুরেশ্বরী দিপু নূরী, বাংলাদেশ আদিবাসী ইউনিয়নের সভাপতি রেবেকা সরেন, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক সভাপতি কৃষ্ণলাল।

সমাবেশে আরও বক্তব্য রাখবেন সিপিবির সভাপতিমন্ডলির সদস্য রাগীব আহসান মুন্না, এসএ রশীদ, মো. আমিনুল ফরিদ, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স এবং ডা. দিবালোক সিংহ। সমাবেশ পরিচালনা করবেন সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান লায়েক ও জলি তালুকদার।

সমাবেশ থেকে সিপিবি নেতারা বেশ কয়েকটি দাবি দাওয়া উত্থাপন করবেন। এসব দাবির মধ্যে রয়েছে ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে আয়োজন করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের গ্রেপ্তার, পাচার হওয়া অর্থ ফেরত আনা, বাংলাদেশের ভূখণ্ডে বা সমুদ্রসীমায় সাম্রাজ্যবাদী শক্তির প্রবেশ বন্ধ করা, নারীবিদ্বেষী ও ভিন্নমত দমনমূলক সন্ত্রাস বন্ধ, সাম্প্রদায়িকতা ও জাতিবিদ্বেষমুক্ত গণতান্ত্রিক সমাজ-রাষ্ট্র নির্মাণ, বন্ধ কল-কারখানা খুলে দেওয়া, নতুন কর্মসংস্থান সৃষ্টি, আয়বৈষম্য-ধনবৈষম্য নিরসন, জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের তালিকা প্রণয়ন, বিচার ও সুচিকিৎসার ব্যবস্থা ও ক্ষতিপূরণ নিশ্চিত করা।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com