• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • [email protected]

সিলেটের খবর

জৈন্তা উপজেলায় দিনব্যাপি নির্বাচনী প্রচারণায় আরিফুল হক চৌধুরী

প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৭:০১
আপডেট: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ ৭:০১

 

ছবি: সংগৃহীত

বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, “জৈন্তার ইতিহাস একটি প্রাচীন ও সমৃদ্ধ রাজ্যের ইতিহাস। ইতিহাস ঐতিহ্য বজায় রেখে এই উপজেলাকে একটি আধুনিক পর্যটন ও শিল্পবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে হবে। সেই জন্য দেশমাতা বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আপনাদের খেদমত করার জন্য এই এলাকায় আমাকে পাঠিয়েছেন।”

শুক্রবার জৈন্তাপুর উপজেলায় দিনব্যাপী নির্বাচনী প্রচারণাকালে তিনি একথাগুলো বলেন।

আরিফুল হক চৌধুরী জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজার জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি ফুটবল খেলতে গিয়ে গুরুতর আহত হয়ে মৃত্যুবরণকারী লক্ষিপ্রসাদ কান্দিগ্রামের নবম শ্রেণীর স্কুল শিক্ষার্থী ইমনের পরিবারকে সান্তনা দিতে তাদের বাড়িতে যান। এর আগে তিনি চারকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল মেম্বারের ভাইয়ের চেহলামে অংশগ্রহণ করেন।

দিনব্যাপী নির্বাচনী প্রচারণাকালে তার সাথে ছিলেন- সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমদ সিদিদ্দকী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, ফয়েজ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন- জৈন্তা উপজেলা যুবদলের আহবায়ক ও দরবস্ত ইউনিয়নের চেয়ারম্যান বাহারুল আলম বাহার, দরবস্ত ইউনিয়ন বিএনপির সভাপতি কুদরত উল্লাহ বান্ডারি, চারকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল মেম্বার, চারকাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলম চৌধুরী তোফায়েল, জৈন্তাপুর উপজেলা যুবদলের সদস্য নুরুল হক, নাজিম আহমদ।

এদিকে আরিফুল হক চৌধুরী বৃহস্পতিবার রাতে গোয়াইনঘাট উপজেলার ফতেপুর বাংলাবাজারে, ডৌবাড়ি ইউনিয়নের হাকুর বাজারে নির্বাচনী গণসংযোগ করেন এবং পূর্ব আলীরগাঁও এলাকার ঐতিহ্যবাহী জামেয়া আহলিয়া দারুস্ সালাম, দারুল হাদীস লাফনাউট’র এনামী জলসায় বক্তব্য রাখেন।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ
উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রাকেস)
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: [email protected]

© Copyright . শীর্ষ খবর ডট কম