• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

সারাদেশ

কুমিল্লা-৯ আসনে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর মধ্যে সমঝোতা

প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ১২:৫০
আপডেট: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫ ১২:৫০

966662320

কুমিল্লা-৯ আসনে বিএনপির দুই মনোনয়নপ্রত্যাশীর মধ্যে সমঝোতা

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী মো. আবুল কালামকে সমর্থন জানিয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছেন ওই আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলা।

শুক্রবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশান দলীয় কার্যালয়ে দুজনকে ডাকেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। এ সময় কালামকে সমর্থন জানিয়ে নির্বাচনে সহযোগিতার আশ্বাস দেন দোলা।

এর আগে গত রবিবার (৯ নভেম্বর) দুপুরে লাকসামের ছনগাঁও এলাকায় গণসংযোগকালে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলা করা হয়।

এতে মনোনয়নপ্রত্যাশী দোলাসহ দুপক্ষের অন্তত ২০ জন আহত হন। এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে বিএনপি। ওই ঘটনার পর লাকসাম-মনোহরগঞ্জে দুইপক্ষের বিরোধ প্রকাশ্যে আসে।
এই বিষয়টি নিশ্চিত করে মনোহরগঞ্জ উপজেলার বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার জাহান দোলন কালের কণ্ঠকে বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কুমিল্লা-৯ (লাকসাম মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলা আবুল কালামকে সমর্থন জানিয়ে ধানের শীষ প্রতীকে পক্ষে কাজ করবেন।

আমরা লাকসাম মনোহরগঞ্জ বিএনপি এখন ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করব, ইনশাআল্লাহ।
এ বিষয়ে হামলায় আহত বিএনপির মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ করেছেন। দলের স্বার্থে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।

আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে কাজ করে যাব।
মনোনয়নপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আজকে আমাদের দুজনকে গুলশান পার্টি অফিসে ডেকেছেন। সেদিনকার অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়টি শুনেছেন। আমরা ধানের শীষের জন্য সবাই ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্র মোকাবেলা করব।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com