• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

বিরোধী দল মানেই শত্রু নয় : গয়েশ্বর চন্দ্র

প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৯:৪৫
আপডেট: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ৯:৪৫

বিরোধী দল মানেই শত্রু নয় : গয়েশ্বর চন্দ্র

জনতার আওয়াজ ডেস্ক
সংগৃহীত ছবি
নির্বাচন নিয়ে সংশয় তৈরি হচ্ছে, কারণ একটি অংশ একেক সময় একেক ধরনের কথা বলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘দায়িত্বশীলতার সঙ্গে সরকার পরিচালনা করতে হলে অবশ্যই দায়িত্বশীল বিরোধী দল দরকার। বিরোধী দল মানেই শত্রু নয়।’

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ ক্লাব মিলনায়তনে এক আলোচনাসভায় এসব কথা বলেন তিনি।

ফ্লাই স্কুলের উদ্যোগ এবং বিএনপির ঐক্যবদ্ধ ঢাকা-১৮ আসনের সহযোগিতায় ‘রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নের আলোকে ‘রাষ্ট্র গঠনে চিন্তাশীল তারুণ্যের ভাবনা’ শীর্ষক এ আলোচনাসভার আয়োজন করা হয়।
গয়েশ্বর চন্দ্র আরো বলেন, ‘যারা একসময় এ দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তাদের কথা শোনার জন্য আমরা বেঁচে নেই।’ দেশবিরোধীদের কথা শোনার তীব্র সমালোচনা করেন তিনি।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com