• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

আইন-আদালত

প্লট দুর্নীতি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৩:২০
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫ ৩:২০

960032

প্লট দুর্নীতি: শেখ হাসিনা-রেহানা-টিউলিপের মামলার রায় ১ ডিসেম্বর

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও বোনের মেয়ে টিউলিপসহ ১৭ জনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী ১ ডিসেম্বর ঘোষণা হবে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে বিচারক রবিউল আলম এ রায়ের তারিখ ঘোষণা করেন।

মামলাটি করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মঈনুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটিতে প্রধান আসামি শেখ রেহানা। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহনার মেয়ে টিউলিপ সিদ্দিকসহ মোট ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানিতে আজ যুক্তিতর্ক উপস্থাপন হয়।

আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত শেষে গত ১০ মার্চ মোট ১৭ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া। গত ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম তিন মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

এই মামলায় অন্যান্য আসামিরা হলেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ, জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাইফুল ইসলাম সরকার, সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার, অতিরিক্ত সচিব অলিউল্লাহ, সচিব কাজী ওয়াছি উদ্দিন, রাজউকের সাবেক চেয়ারম্যানের পিএ মো. আনিছুর রহমান মিঞা, সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলম, তন্ময় দাস, মোহাম্মদ নাসির উদ্দীন, মেজর (ইঞ্জি.) সামসুদ্দীন আহমদ চৌধুরী (অব.), সাবেক পরিচালক মো. নুরুল ইসলাম, সহকারী পরিচালক মাজহারুল ইসলাম, উপ-পরিচালক নায়েব আলী শরীফ, তদন্তে পরবর্তীতে যুক্ত হওয়া দুই আসামি সাবেক প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ মোহাম্মদ সালাহ উদ্দিন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com