• যুক্তরাজ্য থেকে প্রকাশিত
  • জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল
  • sheershakhoboronline@gmail.com

রাজনীতি

দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই: মামুনুল হক

প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৯:১৫
আপডেট: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৯:১৫

দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় রাজনৈতিক দলের প্রয়োজন নেই: মামুনুল হক

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, দেশের ভাগ্য পরিবর্তনের জন্য বড় কোনো রাজনৈতিক দলের প্রয়োজন নেই। তিনি বলেন, ২০২৪ সালের বিপ্লব প্রমাণ করেছে যে যুবসমাজই এ দেশের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মামুনুল হক আরও বলেন, স্বাধীনতার পর থেকে দেশের রাষ্ট্রক্ষমতায় যারা এসেছে তারা উন্নয়নের নামে মানুষকে বোকা বানিয়েছে। সীমাহীন লুটপাট ও দুর্নীতির মাধ্যমে দেশের মেহনতি মানুষের অর্থ লোপাট করা হয়েছে। খেলাফত মজলিসের লক্ষ্য আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, যেখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান প্রত্যেকের অধিকার নিশ্চিত করে শান্তি, সমৃদ্ধি ও সাম্যের দেশ গড়া হবে। আগামীতে ক্ষমতায় অংশীদার হবে খেলাফত মজলিস।

সমাবেশে নবীনগর উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফী সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সভাপতি মাওলানা আব্দুল আজিজ।

তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে দলের প্রার্থী হিসেবে আমজাদ হোসাইন আশরাফী এবং ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা ও আখাউড়া) আসনে আহমদ আলীকে মনোনয়ন দিয়েছেন।


সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ


সম্পাদক: আব্দুল আজিজ

উপদেষ্টা সম্পাদক: সায়েক এম রহমান
ব্যবস্থাপনা সম্পাদক: রাশেদুর রহমান (রকেস )
পরিচালক: মোঃ দেলোয়ার হোসেন আহাদ

ইংলান্ড অফিস: 13 Wimpole Court, Wimpole Street, Portsmouth, PO1 1QT, United Kingdom
বাংলাদেশ অফিস: রুম-১৪০৫ (লিফট-১৩), শাহ আলি প্লাজা, মিরপুর ১০, ঢাকা-১২১৬
ই-মেইল: sheershakhoboronline@gmail.com


WP2Social Auto Publish Powered By : XYZScripts.com